সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি ও নৈরাজ্য প্রতিরোধে রংপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে এলাকাটির নিরাপত্তা জোরদারে পাঁচজন নৈশপ্রহরী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি-নৈরাজ্যের বিরুদ্ধে মুন্সিপাড়াবাসী এক হও’ এই স্লোগানকে সামনে রেখে বরকতিয়া শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটির সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর মুন্সিপাড়া পাঠশালা সংলগ্ন একটি প্রতিষ্ঠান চত্বরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মো. জুলফিকার আজিজ খান ভুট্টু, বরকতিয়া শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান উপদেষ্টা ডা. মেসকাতুর রহমান, রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. ওবায়দুর রহমান রতন ও পরিচালক মো. শফিকুল ইসলাম মিঠু।
বরকতিয়া শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি মো. শরিফ আহমেদ খান রিমেটের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক ইজ্জল আহমেদ বৃটেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মাসুদ নবী মুন্না। অনুষ্ঠানে কমিটির সহ-সাধারণ সম্পাদক মারুফ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে মুন্সিপাড়া এলাকাকে চারটি জোনে ভাগ করে প্রয়োজন অনুযায়ী সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হবে। পাশাপাশি রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচজন নৈশপ্রহরী সার্বক্ষণিক তদারকির দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগের ফলে মুন্সিপাড়ায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন