নীলফামারী জেলায় গত ৮ মাসে ১৮জন সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারীর কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির কালেক্টরেট চত্বরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ(এইচ আর সি বিএম) নামক একটি মানবাধিকার ভিত্তিক বেসরকারি অরাজনৈতিক সংস্থা এই সংবাদ সম্মেলনটির আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, এইচ আর সি বিএম এর কো-অর্ডিনেটর আশীষ কুমার অঞ্জন, কনভেনার অ্যাডভোকেট লাকী বাছাড, কক্সবাজারের কো-অর্ডিনেটর রানা প্রতাপ দে, সোশ্যাল এন্ড ইকোনমিক ফোরামের আহবায়ক বাবু জুয়েল রায়সহ আরো অনেকে।
কনভেনার অ্যাডভোকেট লাকী বাছাড তার লিখিত বক্তব্য বলেন, নীলফামারী জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এই ৮ মাসে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, হুমকী, নারী ও শিশুদের নিরাপত্তা, সম্পত্তি নিয়ে বিরোধ, মন্দির ও ধর্মীয় স্থাপনা সংক্রান্ত সমস্যা, চুরি, হামলা ও অন্যান্য সহিংসতাসহ ১৮টি সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর সহিংসতার ঘটনা ঘটেছে। শুধুমাত্র জলঢাকা উপজেলায় আটটি ঘটনা ঘটেছে। সরকারের কাছে নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠন করে নির্যাতনের ঘটনাগুলোর নিরপেক্ষ ও জরুরি তদন্ত করতে হবে, তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দ্রুত বিচারে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ভুক্তভোগীদের সুরক্ষা, পূর্ণবাসন ও আর্থিক ক্ষতিপূরণ প্রদানের সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, এছাড়া ট্রনজিশনাল জাস্টিস বাস্তবায়নের জোরালো দাবি জানানো হচ্ছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন