দৈনিক আলাপন

তিস্তায় গোসল করতে নেমে নিখোঁজ যুবক

তিস্তায় গোসল করতে নেমে নিখোঁজ যুবক

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তি হলেন ওই গ্রামের হালিম ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে আরমান পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।

ওই এলাকার ইউপি সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের ৬ ঘন্টা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা নৌকায় করে খোঁজাখুঁজি করছেন। রংপুর থেকে ডুবুরি দল রওনা হলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তিস্তায় গোসল করতে নেমে নিখোঁজ যুবক

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তি হলেন ওই গ্রামের হালিম ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে আরমান পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।

ওই এলাকার ইউপি সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের ৬ ঘন্টা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা নৌকায় করে খোঁজাখুঁজি করছেন। রংপুর থেকে ডুবুরি দল রওনা হলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।

 দৈনিক আলাপন

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তিস্তায় গোসল করতে নেমে নিখোঁজ যুবক
0:00 / 0:00
1x