নওগাঁর মহাদেবপুরে খেলাধুলা করার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামের এক আদিবাসী কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত অনিক পাহান হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের মন্টু পাহানের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের কাউয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল অনিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন