দৈনিক আলাপন

সোনালী ব্যাংকের সেই শাখা ব্যবস্থাপককে স্ট্যান্ড রিলিজ

রংপুরের পীরগাছায় সোনালী ব্যাংক পিএলসি শাখার আলোচিত এজিএম ও শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা শাখার এসপিও ইকবাল বাহার।

এর আগে গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, অনিয়ম ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর রোববার (৬ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করে ব্যাংক কর্তৃপক্ষ।

এজিএম কামাল পাশাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অপর সদস্য ছিলেন পিও আতিকুল ইসলাম। কমিটির সদস্যরা রোববার দিনব্যাপী পীরগাছা শাখায় সরেজমিনে তদন্ত করেন। এ সময় তারা অসংখ্য গ্রাহকের সঙ্গে কথা বলেন এবং প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও তাদের কাছে জানতে চান।

তদন্তকালে গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের দুর্ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হয়রানি, চেকবই ও সলভেন্সি সার্টিফিকেট প্রদান, ঋণসংক্রান্ত কার্যক্রম এবং ব্যবস্থাপকের কক্ষে সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার সীমিত রাখাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এদিকে তদন্ত কার্যক্রমের একদিন পরই শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সোনালী ব্যাংকের সেই শাখা ব্যবস্থাপককে স্ট্যান্ড রিলিজ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x