সরকারী-বেসরকারী সংস্থা মিলে তৃণমুলে পরিবর্তন ঘটাতে হয়। শুধু সরকারই করবে এমনটা নয়। এনজিওগুলোর কার্যক্রম তৃণমুলে সাহসিকতা দেখিয়েছে। ওয়ার্ল্ড ভিশনকে আমি ধন্যবাদ জানাই। সোমবার দুপুরে (৭সেপ্টেম্বর) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারীতে দীর্ঘ ১৬বছরের পথচলা শেষ করলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এডিপি। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রামের পরিচালক লিমা হান্না দারিং, সংস্থার নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশনন বিভাগের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও। সংস্থার অপারেশনস বিভাগের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গমেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী এডিপির সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ, সাংবাদিক সিয়াম, সদর থানার এসআই মনিরুজ্জামানসহ আরো অনেকে। সফলতার আনন্দ সহভাগিতা করেন শিশু ফোরামের সভাপতি ঝুমা আক্তার, নব জাগরণ যুব সংঘের সহ-সভাপতি সুবর্না আক্তার, কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নারায়ন চন্দ্র রায়, চ্যানেল অব হোপ অ্যাকশন এর সদস্য মোঃ মোজাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু ফোরামের সদস্য আরিফা আক্তার ও যুব ফোরামের সভাপতি কবির হোসেন সোহাগ। অনুষ্ঠানে ১৬বছরের কর্মযজ্ঞ নিয়ে প্রতিবেদন ও সফলতার গল্প বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
স্বাগত বক্তব্যে অনুকুল চন্দ্র বর্মণ বলেন, ২০১০সালে নীলফামারী পৌরসভাসহ, টুপামারী, খোকশাবাড়ি, পলাশবাড়ি ইউনিয়নে শিশু শ্রম হ্রাস, বাল্য বিবাহ প্রতিরোধ, আর্থ সামাজিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম শুরু করে সংস্থাটি। ১৬বছরের পথ চলায় কাঙ্খিত সফলতা দেখাতে পেরেছি সংস্থাটি। এরপেছনে সকলের সহযোগীতা রয়েছে। এই অর্জণ ধরে রাখতে উপকারভোগীসহ ঐক্যমতের ভিত্তিতে কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করে সংস্থার শিল্পিরা।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন