রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’কে সংবর্ধনা দিয়েছে রবার্টসনগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিদ্যালয় হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
এসময় তিনি বলেন, পিছিয়ে পড়া রংপুর নগরকে এগিয়ে নিতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। এই রবার্টসনগঞ্জ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করায় এই বিদ্যালয় ও রবার্টসনগঞ্জ এলাকার প্রতি আমার আলাদা নজর থাকবে।
তিনি আরও বলেন, রংপুর নগরীর মধ্যে পিছিয়ে পড়া এলাকা এই রবার্টসনগঞ্জ। এখানে বস্তি ও ঘনবসতির কারণে স্থানীয় মানুষজন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না। ভালো পরিবশে নেই। মাদকে ছয়লাব হয়ে গেছে এই এলাকা। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। এতে করে বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। তাই সবার আগে এই এলাকা নিয়ে কাজ করতে হবে।
সামু বলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ পারে না এমন কোনো কাজ নেই। আমরা রংপুরকে এগিয়ে নিতে যা যা করা দরকার তাই করবো। এতে করে কার ক্ষতি হলো আর কার বা লাভ হলো সেটা দেখা হবে না। রংপুরের উন্নয়নের স্বার্থে নো কম্প্রোমাইজ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন