দৈনিক আলাপন

জলঢাকায় বিয়াম স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২.০০ ঘটিকায় জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জান্নাতুল ফেরদোস হ্যাপি উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা, সভাপতিত্ব করেন আজিজার রহমান অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) বিয়াম ল্যাবরেটরি স্কুল জলঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল আলম, অফিসার ইনচার্জ জলঢাকা কামরুজ্জামান উপজেলা সমাজসেবা অফিস জলঢাকা, আরিফ শাহরিয়ার সহকারী মাঠ প্রকৌশলী এলজিইডি জলঢাকা, হালিমুর রহমান সহকারি অধ্যক্ষ জলঢাকা বিএমআই, ওবায়দুল্লাহ মুছব্বিন অভিভাবক সদস্য জলঢাকা বিএমআই সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ইনচার্জ জনাব মোঃ জিয়ারুল হক।  প্রতিযোগিতায় স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, দাবা ও লুডু খেলায় অংশগ্রহণ করে। ফুটবলে টিম তিস্তা কে ০-২ গোলে বিজয় লাভ করেন টিম যমুনা, হ্যান্ডবলে টিম লায়োন কে ১০-১৫ পয়েন্টে পরাজিত টিম টাইগার ।দাবায় মেহজাবিন কে হারিয়ে চ্যাম্পিয়ন সরমি লুডু খেয়ায় সানাম কে হারিয়ে বিজয় লাভ করে মালিহা ।খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য জান্নাতুল ফেরদোস হ্যাপি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন.. আমরা প্রতিদিন যেমন পড়ালেখা করি তেমনি আমাদেরকে খেলাধুলাও করতে হবে। খেলাধুলা করলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে পড়ালেখাও ভালো হয়সভাপতির বক্তব্যে আজিজার রহমান বলেন, "আমাদের শিক্ষার্থীদের কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না; লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মনকে সতেজ ও আনন্দিত রাখে। শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করে তুলতে এবং একটি সুস্থ-সুন্দর মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর খেলাধুলায় অংশ নেওয়া প্রয়োজন।একটি যুগোপযোগী ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই বিয়াম ল্যাবরেটরি স্কুল নিয়মিত এমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।"

জলঢাকায় বিয়াম স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত