দৈনিক আলাপন

জলঢাকায় ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

‘স্কাউটিংয়ে দক্ষতা, জীবনে সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ। বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে রবিবার সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সমাবেশের উদ্বোধন করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের কমিশনার তহিদুল ইসলাম, জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক বিমল চন্দ্র রায়, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিএসসি, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিট লিডার ও স্কাউট নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বেলাল হোসেন ও লিডার ট্রেইনার নাজিরা ফেরদৌসী আক্তার চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য হলো শৃঙ্খলাবোধ তৈরি, আত্মনির্ভরশীলতা অর্জন ও স্বাবলম্বী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখা। স্কাউট সদস্যদের ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা এখনো স্কাউটিং আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি, তাদেরও এ আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করা হবে। পাশাপাশি ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, ৫ দিনব্যাপী এ সমাবেশে উপজেলার ২২টি বিদ্যালয়ের ১৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সমাবেশে স্কাউটদের বিভিন্ন প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জলঢাকায় ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x