দৈনিক আলাপন

জলঢাকায় শুরু হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নীলফামারীর জলঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জলঢাকা মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জলঢাকা থানার আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা, জলঢাকার সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে পুরুষদের চারটি ও নারীদের দুটি দলসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সল চৌধুরী কমেট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, অধ্যক্ষ সাদের হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা কর্ম ও শূরা সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল মোহাইমিনুল রহমান ছানা, রেড ক্রিসেন্ট সদস্য মোহাইমিনুল রহমান ছানা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওসি নাজমুল আলম বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও কালের পরিক্রমায় খেলাটি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কাবাডিকে আবারও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে এই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, স্থানীয় পর্যায় থেকে বাছাই করা খেলোয়াড়রা পর্যায়ক্রমে জেলা, বিভাগ এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন। এর মাধ্যমে দক্ষ ও পেশাদার কাবাডি খেলোয়াড় খুঁজে বের করা হবে। জলঢাকা থেকেও জাতীয় পর্যায়ে খেলার মতো খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়, অতিথি ও দর্শনার্থীদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জলঢাকায় শুরু হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x