দৈনিক আলাপন

নিরাপত্তায় পুলিশ-আনসার, সাদা পোশাকে নজরদারির উদ্যোগ

জলঢাকায় ১৮৬ মণ্ডপে দুর্গাপূজা

জলঢাকায় ১৮৬ মণ্ডপে দুর্গাপূজা

নীলফামারীর জলঢাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জলঢাকা উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) এ সভার আয়োজন করা হয়।

সভায় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি-র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান এবং অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমের পক্ষে উপ-পরিদর্শক (এসআই) মিরাজ, বিভুতি ভুষন রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এছাড়াও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর জলঢাকা উপজেলায় সর্বমোট ১৮৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিচ্ছদ্র নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৮ জন এবং সাধারণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৬ জন করে আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এ বছর প্রতিটি মন্ডপে সরকারি ভাবে ৬০০ কেজি করে চাউল বরাদ্দ রয়েছে।

মতবিনিময় সভায় বক্তারা পূজা উদযাপন সুষ্ঠু করতে বিভিন্ন দাবিসমূহ তুলে ধরেন। বিশেষ করে যেসকল মণ্ডপে সিসিটিভি ক্যামেরা নেই সেগুলোতে দ্রুত ক্যামেরা স্থাপন, পূজা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মণ্ডপ সংলগ্ন রাস্তাঘাট দ্রুত মেরামত, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।” কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রত্যেক টি মন্ডবে বিদ্যুৎ তার যে ভালো মানের দেওয়া হয় সেদিকে নজর দিতে হবে তিনি । এছাড়াও সকল মন্ডপে সিসিটিভি নিশ্চিত করার আহ্বান জানান

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জলঢাকায় ১৮৬ মণ্ডপে দুর্গাপূজা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জলঢাকায় ১৮৬ মণ্ডপে দুর্গাপূজা
0:00 / 0:00
1x