দৈনিক আলাপন

ডেঙ্গু রোধে নওগাঁ সরকারি কলেজে ছাত্রদলের ৪ ঘণ্টার ‘ক্লিন ক্যাম্পাস’ অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধ ও মশার প্রজননস্থল ধ্বংসে নওগাঁ সরকারি কলেজে চার ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে নওগাঁ জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ অভিযান শুরু হয়।

অভিযানে পুরো কলেজ ক্যাম্পাস, হল, আশপাশের শিক্ষার্থীদের মেস ও বাসাবাড়ি সংলগ্ন এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি থার্মাল ফগার মেশিন ব্যবহার করে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম চালানো হয়।

ছাত্রদল নেতারা জানান, প্রথম দুই দিন কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এরপর প্রতিদিন এক ঘণ্টা করে এ কর্মসূচি অব্যাহত রাখবেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক ও সাধারণ সম্পাদক সজীব হোসেনসহ জেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক বলেন, ‘বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ক্যাম্পাসের প্রতিটি হল, একাডেমিক ভবন ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গুর বিস্তার রোধে কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গুর বিস্তার রোধে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকালও কর্মসূচি চলবে। এরপর প্রতিদিন এক ঘণ্টা করে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও জনসচেতনতা জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু রোধে নওগাঁ সরকারি কলেজে ছাত্রদলের ৪ ঘণ্টার ‘ক্লিন ক্যাম্পাস’ অভিযান

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x