দৈনিক আলাপন

তিস্তার স্রোতে নিখোঁজ, তিনদিন পর মিলল যুবকের লাশ

নীলফামারীর ডিমলায় নিখোঁজের তিনদিন পর তিস্তা নদী থেকে লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। জানা যায় আরমান ইসলাম (২২) নামের এক যুবক বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। সে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামের হালিম ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের দিন আরমান কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে প্রবল পানির ¯্রােতে ভেসে গিয়ে সে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দিনব্যাপী খোজাখুজি শেষে না পেয়ে খোজাখুজি বন্ধ করেন।

নিখোঁজের তিনদিন পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দিকে স্থানীয় লোকজন আরমান হোসেনের লাশ তিস্তা নদীর ভাটিতে ভাসতে দেখে উদ্ধার করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম সংবাদকর্মীকে বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তিস্তার স্রোতে নিখোঁজ, তিনদিন পর মিলল যুবকের লাশ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x