উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:, ডিমলা ||
নীলফামারীর ডিমলায় নিখোঁজের তিনদিন পর তিস্তা নদী থেকে লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। জানা যায় আরমান ইসলাম (২২) নামের এক যুবক বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। সে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামের হালিম ইসলামের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের দিন আরমান কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে প্রবল পানির ¯্রােতে ভেসে গিয়ে সে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দিনব্যাপী খোজাখুজি শেষে না পেয়ে খোজাখুজি বন্ধ করেন।নিখোঁজের তিনদিন পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দিকে স্থানীয় লোকজন আরমান হোসেনের লাশ তিস্তা নদীর ভাটিতে ভাসতে দেখে উদ্ধার করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম সংবাদকর্মীকে বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।