দৈনিক আলাপন

নতুন ফেইজে প্রথম দিনেই ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লাখনিতে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। নানা ঝুঁকি ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে খনির নতুন ১৪০৫ নম্বর লংওয়াল ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

খনি সূত্রে জানা গেছে, নতুন ১৪০৫ নম্বর লংওয়াল ফেইজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এ ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট ২০২৬ তারিখে খনির ১৩০৯ নম্বর ফেইজ থেকে উত্তোলন যোগ্য কয়লার উত্তোলন সম্পন্ন হয়। ওই ফেইজ থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। এরপর নতুন ফেইজ চালু করতে বিভিন্ন ধরনের কারিগরি ও পরিচালনাগত চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমানে ওই ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

এদিকে, বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে বর্তমানে ৬ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। মজুদ কয়লা ছাড়াও বর্তমানে উৎপাদিত কয়লার বড় অংশ খনি পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আবারও কয়লা উত্তোলন শুরু হওয়ায় বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম (উৎপাদন) ইফতেখারুল ইসলাম রাতে জানান, শুক্রবার থেকে নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x