দিনাজপুর চিরিরবন্দরে ধানখেতে থেকে ভ্যান চালক মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল (০৫ অক্টোবর) সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুলটাঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোকছেদুল ইসলাম উপজেলার দক্ষিণ নশরতপুর ফকিরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন সাতনালা ইউনিয়নের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হলে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোকছেদুল ইসলামকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর চার্জার ভ্যানটি নিয়ে গেছে। তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন