দৈনিক আলাপন

চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ আটক-১

চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ আটক-১

চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. খয়বর আলী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর থানাধীন ৩ নং ফতেজংপুর ইউনিয়নের চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জরুরি ডিউটি, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামের মোঃ খয়বর আলীর বসতঘরে অভিযান চালান। এ সময় তার হেফাজত থেকে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা। আটক মোঃ খয়বর আলী (৪৩) ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

এ ঘটনায় বাদী এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলামের এজাহারের ভিত্তিতে চিরিরবন্দর থানায় মামলা নম্বর ০৪/২৬, তারিখ ৩ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ আটক-১

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ আটক-১
0:00 / 0:00
1x