দৈনিক আলাপন

জুয়ার আসরে পুলিশের হানা, রৌমারীতে ১ লাখ ৫৬ হাজার টাকাসহ গ্রেপ্তার ১৪

‎কুড়িগ্রাম জেলার রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার  নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

‎রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এর নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), শুক্রবার  রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি এবং রাত্রিকালীন অভিযান পার্টি রাত তিনটার দিকে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রৌমারী থানাধীন কলেজপাড়া গ্রামের জনৈক মোঃ নূর মোহাম্মদের বসতবাড়ির থেকে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রৌমারীর চৎলাকান্দা এলাকার মোঃ ভোলা মিয়া (৬০), বোয়ালমারী এলাকার মোঃ একরামুল হক (৪৫), উত্তর ইজলামারী এলাকার মোঃ নুরুল আমিন (৫৬), ‎মির্জাপাড়া এলাকার মোঃ ছহিবর রহমান (৪০), ‎রাজারহাট তালুক কানুয়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০), রৌমারী চর নতুন বন্দর এলাকার এনামুল হক (৪৫), বেহুলার চর এলাকার মোঃ কামাল হোসেন (৩৮), জামালপুর দেওয়ানগঞ্জ এলাকার মোঃ আঃ মান্নান (৩৮), রৌমারী চান্দারচর এলাকার আঃ গফুর (৪২), ‎ইজলামারী এলাকার আইয়ুব আলী (৫০), খাটিয়ামারী এলাকার আনুজ্জামান (৫০),  নটানপাড়া এলাকার মোঃ শালু মিয়া (৫২), চর নতুন বন্দর এলাকার মোঃ রাশেদুল হক (৩৭) ও চান্দারচর এলাকার মোঃ অফিল উদ্দিন (৪৪)।

‎রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, রৌমারীতে জুয়া খেলা অবস্থায় গ্রেফতারকৃত ১৪ জনের হেফাজত থেকে ১,৫৬,২৬২ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার বিকেলের মধ্যে আসামীদের কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

তিনি যোগ করে বলেন,জুয়া ও জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ প্রতিরোধে এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জুয়ার আসরে পুলিশের হানা, রৌমারীতে ১ লাখ ৫৬ হাজার টাকাসহ গ্রেপ্তার ১৪

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x