দৈনিক আলাপন

গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ; পুলিশ পাহারায় ৪ ঘণ্টা পর কর্মকর্তাকে উদ্ধার করলেন ইউএনও

সার শেষ ৮টার আগেই, ক্ষুব্ধ কৃষকদের অবরোধে গুদামে আটকা কৃষি কর্মকর্তা

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ কৃষকরা। সাড়ে ৪ ঘন্টা পর অবরুদ্ধ কর্মকর্তাকে উদ্ধার করে নাগেশ্বরীর ইউএনও।

শুক্রবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে জেলার নাগেশ্বরী বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে। এ বাজারে অবস্থিত ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারীজে সকাল ৮ টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণের শুরু করে ৮ টার আগেই শেষ করে। ৮টার সময় আসা কৃষকেরা সার না পেয়ে কৃষি উপ সহকারী করর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে এবং মাদারগঞ্জ- ভূরুঙ্গামারী সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে উপ সহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারা বসানো হয়। পরে ৪ ঘন্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এসে জনগণকে শান্ত করার চেষ্টা করে পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে নাগেশ্বরী ফিরে যান।

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে সাতটায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠু হয়েছে। বিতরণ শেষে কয়েক শত কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে। তারা সার না পেয়ে আমাকে অবরুদ্ধ করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পুলিশের সহযোগিতায় দুপুর ১২ টার পর ইউএনও স্যার আমাকে উদ্ধার করে নিরাপদস্হানে নিয়ে আসে। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার বলেন,সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এসময় কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কৃষকরা পরে াব রোধ তুলে নেয়। অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে জেলায়। আশা করি শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সার শেষ ৮টার আগেই, ক্ষুব্ধ কৃষকদের অবরোধে গুদামে আটকা কৃষি কর্মকর্তা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x