দৈনিক আলাপন

কুড়িগ্রামের সীমান্তে পুলিশের অভিযান: ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পাগলারহাট চর এলাকা থেকে দুই কুখ্যাত মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন–এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তাররা হলেন, পাগলারহাট এলাকার ওমর আলী (৪৩), পিতা: মৃত রহিম উদ্দিন এবং মানিক মিয়া (৩৬), পিতা: বাবুর আলী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে । শনিবার তাদের কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের সীমান্তে পুলিশের অভিযান: ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x