কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার মাদকসেবীকে মাদক সেবনের দায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর বালাশিপাড়া এলাকার গোলাম মওলা (২৮), ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) ও নুরনবী (২৫)।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় ওই এলাকায় মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত চারজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন