দৈনিক আলাপন

বজ্রপাতে কিশোরের মৃত্যু, পরিবারের পাশে মহাদেবপুর উপজেলা প্রশাসন

নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে নিহত কিশোর অনিক পাহানের (১৩) পরিবারকে মানবিক সহায়তা দিলেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের হাতে সহায়তা তুলে দেন ইউএনও মানজুরা মুশাররফ। 

এদিকে ইউএনও সরাসরি সেখানে যাওয়ায় খুশি নিহতের পরিবারটি। এই সহায়তা পেয়ে একটু হলেও উপকৃত হবেন বলে জানান তারা।

জানা যায়, গত মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে ফুটবল খেলাধুলা করছিল অনিক পাহান নামের ওই আদিবাসী কিশোর। এ সময় বৃষ্টিসহ হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় মারা যায় অনিক।

নিহত অনিক পাহান সফাপুর ইউনিয়নে হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের মন্টু পাহানের ছেলে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত অনিক পাহানের বাড়িতে গিয়েছিলাম। কিশোর অনিক পাহানের মৃত্যুতে পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করে উপজেলা প্রশাসন। 

ইউএনও আর বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে মৃতের সৎকার্যের জন্য মানবিক সাহায্য হিসেবে নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়েছে। পরবর্তী জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহযোগিতা করা হবে। সেই কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

বিকাশ চন্দ্র প্রামানিক 

নওগাঁ 

১০-০৯-২৬

০১৭১৯-৬১৩২২৪

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বজ্রপাতে কিশোরের মৃত্যু, পরিবারের পাশে মহাদেবপুর উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x