দৈনিক আলাপন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের রাস্তা অবরোধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ইউনিয়নের ব্রিজ পাড় এলাকায় সারের দাবিতে সড়ক অবরোধ করার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ব্রিজ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করেন। এসময় রাস্তার উপর খড়ে আগুন জ্বানোর ঘটনাও ঘটে। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের ব্রিজ পাড় এলাকার বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিতরণ শুরু হয়। বিপুলসংখ্যক কৃষক সার নিতে সেখানে সমবেত হন। সার না পাওয়ার আশঙ্কা কিছুসংখ্যক বিক্ষুব্ধ কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদশর্ন করেন। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, সহকারী কমিশনরা (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ঘটনাস্থলে উপস্তিত হয়ে কৃষকদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। পরে উপস্থিত কৃষকদের মাঝে ডিএপি ৩৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা ও এমওপি ১৫৭ বস্তা সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, ভুলবোঝাবুঝি থেকে কৃষকরা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে। আমরা তাৎক্ষণিক ব্যবস্হা নিয়েছি। উপস্থিত সকল কৃষকদের মাঝে ন্যায্যতার ভিত্তিতে সার বিতরণ করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক। সার সংকট আপাতত নেই। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের রাস্তা অবরোধ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x