দৈনিক আলাপন

নাগেশ্বরীতে ৪০ বোতল ইস্কাফসহ আটক- ১

নাগেশ্বরীতে ৪০ বোতল ইস্কাফসহ আটক- ১

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম মজনু মিয়া মজু(৪০) কে মাদকসহ গ্রেফতার করে। 

পুলিশ জানায়,রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় গ্রামের ধৃত মাদককারবারীর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বিশেষ ভাবে সংরক্ষণকৃত ৪০ বোতল ইস্কাফ উদ্ধারসহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার শেষ বিকেলে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি বিশেষ টিম। অভিযান চালিয়ে ৪০ বোতল ইস্কাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামি কে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নাগেশ্বরীতে ৪০ বোতল ইস্কাফসহ আটক- ১

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নাগেশ্বরীতে ৪০ বোতল ইস্কাফসহ আটক- ১
0:00 / 0:00
1x