দৈনিক আলাপন

নীলফামারীতে অটোরিক্সার সামনে লাফ দিয়ে মহিলার আত্নহত‍্যা

নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা বাজারে মঙ্গলবার রাত ৯:১৫ মিনিটে অটোরিক্সার ধাক্কায় এক মহিলা নিহত হয়েছে। মহিলাটির বাড়ি ফুলতলা বাজারের পাশে। নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের ফুলতলা বাজারস্থ মতিয়ার রহমানের স্ত্রী ফুল্লন বেগম (৫৬)। পত্রিকা বিক্রয়তা ফেরদৌস জানান, উত্তরা ইপিজেড থেকে আসা নীলফামারীগামী অটোরিক্সার সামনে ফুল্লন বেগম লাফ দেয়। এবং গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। মহিলাটির মানসিক সমস্যা রয়েছে। নীলফামারী সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

নীলফামারীতে অটোরিক্সার সামনে লাফ দিয়ে মহিলার আত্নহত‍্যা