উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় উন্নয়নের স্বার্থে সরকারি দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এ আহবান জানান।এ সময় ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফয়সল আমিন বলেন, বিরোধী দলকে ভোট দিলে উন্নয়ন থমকে যেতে পারে, আর সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে। আসন্ন উপনির্বাচনে ভোটারদের সমর্থন চেয়ে তিনি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যয় ব্যক্ত করেন।তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।