উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: ||
প্রধানমন্ত্রী তারেক রহমান'র রংপুর আগমণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে বিএনপি, অঙ্গ, সহযোগি সংগঠনগুলো আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে এ আনন্দ মিছিলটি হয়।স্থানীয় বিএনপির দলীয় অফিস থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে তা শেষ হয়। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। মিছিলে উপজেলা, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্ৰহণ করে।উল্লেখ্য প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ অক্টোবর সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে রংপুরে শারদীয় পূজা মন্ডব পরিদর্শন করবেন। এ খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি আনন্দ মিছিলটি করে।