উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর মহানগরীর ১৬৪টি পূজামণ্ডপে সরকারি অনুদানের চালের ডিও বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে রংপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে চালের ডিও তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন।অনুষ্ঠানে জানানো হয়, রংপুর মহানগরীর প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চালের ডিও প্রদান করা হয়েছে। ডিও বিতরণকালে উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি, রংপুর জেলার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, যুগ্ম আহ্বায়ক বিকাশ রায় ও সুনীল রায়, সদস্য সচিব বিপ্লব রায়, সদস্য অরূপ দত্ত, খোকন সরকার, সিতু মহন্ত ও সোমানী; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পিপাস রায়, সহ-সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষসহ রংপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।