উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ ||
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণ’ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরুন নবী, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া সরকারি কলেজের প্রভাষক ড. মতিন, কিশামত হাবু দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রকিব মিয়া ও দোন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।