উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ ||
রংপুরের তারাগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাফি নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের রাসেল মিয়ার ছেলে।পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু রাফি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান ঘটনাটি তাঁরা জানতে পেরেছি। এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।