উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
চ্যানেল আই’র আটাশ বছরে পদার্পন উপলক্ষে রংপুরে সুধী সমাবেশ, কুইজ ও কেককাটা অনুষ্ঠান হয়েছে। ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ শ্লোগানকে বুকে ধারণ করে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে আরসিসিআই মিলনায়তনে চ্যানেল আই’র সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী’র সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, কারমাইকেল কলেজ বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, উমর ফারুক, রংপুর জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুনুর রশীদ মামুন, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, সাংস্কৃতিক সংগঠক মাকসুদার রহমান মুকুল, সুজনের সংগঠক অ্যাড. মাহে আলম, মোকসেত বাহলুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, আমতলা বিদ্যাপিঠের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আমার চ্যানেল আই দর্শক ফোরামের যুগ্ম আহ্বায়ক হাসেম আলী, সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম, সিদ্দিকুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ফারুক হোসেন, টিসিএ’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, নারী অধিকার কর্মী শমসে আরা বিলকিসসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমার চ্যানেল আই দর্শক ফোরামের সংগঠক সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক। সুধী সমাবেশে বক্তারা চ্যানেল আই’র কৃষি, প্রকৃতি, সাংস্কৃতিক-সাহিত্য অনুষ্ঠান, শিশুদের মেধা বিকাশে নানা প্রতিযোগিতা, দেশের রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, ধর্ম নিয়ে নানা অনুষ্ঠানের প্রশংসা করেন। সেই সাথে আগামীতে দেশের সকল মানুষ ও রাষ্ট্রের কল্যাণে চ্যানেল আই কাজ করে যাবে বলে প্রত্যাশা করেন। অনুষ্ঠানে চ্যানেল আই’কে নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫৬ পাউন্ডের ১২টি কেক কাটেন অতিথিরা।