উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
সৈয়দপুরে পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি অ্যাড. এস এম ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।