উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ||
রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে এ উপলক্ষে কলেজের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মাখদুম আলম।তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও বিএনপি নেতা মতিয়ার রহমান, দাতা সদস্য ও তারাগঞ্জ বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আপান, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য আবুল কালামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।