উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
রংপুর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণিপড়ুযা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক মেইলিং করে চাঁদা দাবি অভিযোগে করা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই তরুণ হলেন-সালমান (২০) ও ও স্বপ্ন (২১)। তারা দু'জনও শিক্ষার্থী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সেনপাড়া ও কামারপাড়া এলাকা থেকে তাদের দু'জনকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, সপ্তম শ্রেণিপড়ুয়া পূর্বপরিচিত ওই শিক্ষার্থীকে গত ২ সেপ্টেম্বর সালমান তার বন্ধু স্বপ্নের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে সালমান। একপর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে অশ্লীল ভিডিও ধারণা করে। এ ঘটনা জানাজানি হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতিও দেখায় সালমান। এরপর প্রায়ই ওই ছাত্রীর ব্যক্তিগত আইডিতে যোগাযোগ করে বিভিন্ন ভাবে ব্লাক মেইলিং করতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রীর মায়ের কাছে সেই ভিডিও পাঠিয়ে দিয়ে টাকা দাবি করে সালমান। পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর পুলিশ আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।বিকেলে আসামিদের রংপুর মেট্রোপলিটন আমলী আদালতে নেওয়া হয়। বিচারক জামিন না মঞ্জুর করেতাদের দু'জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে একই আদালতে ভুক্তভোগী শিক্ষার্থী ২২ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বিবরণ দেন।