উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মোস্তফা ফিরোজ (৫৫) ও স্বেচ্ছাসেবক লীগ কামারপুকুর ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান লিমনকে (৪০) গ্রেফতার করা হয়। পৃথক পৃথক অভিযানে সৈয়দপুর থানা পুলিশ তাঁদের গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সৈয়দপুর কলেজের সাবেক ভিপি মোস্তফা ফিরোজকে গ্রেফতার করা হয়। তিনি সৈয়দপুর শহরের কুন্দল এলাকার প্রয়াত জহির উদ্দিনের ছেলে। মোস্তফা ফিরোজ রাজনীতির পাশাপাশি ইটভাটা ও সার ব্যবসায়ী। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরআগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারে অভিযান চালিয়ে কামারপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর স্মৃৃতি পরিষদের সৈয়দপুর উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান লিমনকে গ্রেফতার করে পুলিশ। সে কামারপুকুর বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে।এদিকে দুই নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিগত ২০২৫ সালের ১৮ ডিসেম্বর সৈয়দপুর থানায় একটি সন্ত্রাস বিরোধী মামলা হয়। ওই মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী যুবলীগ নেতা মোস্তফা ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে দায়ের হওয়া অপর একটি মামলা রয়েছে। অপরদিকে গত ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় দায়ের হওয়া সন্ত্রাস ও নাশকতার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান লিমনক গ্রেফতার করা হয়েছে। উভয়কে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা দীর্ঘদিন থেকে পলাতক ছিল।