উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁ প্রতিনিধি: ||
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। শনিবার (১৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার হাপানিয়া এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। এ দূর্ঘটনায় তার সাত বছরের শিশু মেয়ে রুমাইসা জামান আহত হয়েছেন। নিহত মো. রাশেদুজ্জামান মহাদেবপুর-পত্নীতলা সাব ডিবিশন অফিসে দায়িত্বে ছিলেন। এবং তিনি মহাদেবপুরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বিষয়টি রবিবার ২০ সেপ্টেম্বর সকালে মুঠোফোনে নিশ্চিত করেছেন নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ।জানা যায়,শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নওগাঁ অভিমুখে একটি সিএনজিতে নিহত রাশেদুজ্জামানসহ আরও ৪ জন যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ দূঘটনায় তার শিশু মেয়েসহ ৪জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, রাশেদুজ্জামান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে মহাদেবপুরে যাচ্ছিল। যাওয়ার পথে এই ঘটনা। এটা আমার জন্য খুব কষ্টদায়ক একটা বিষয়। এঘটনায় তার স্ত্রী এখন ভালো আছি আছে। তবে তার ৭ বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়েছেন। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।