উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
‘সাফল্যের পথে একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে নাবিল গ্রুপের রিজিয়নাল পার্টনার্স মিট-২০২৬। শনিবার সকালে রংপুর আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার প্রায় ১৫০ জন ডিলার ও পরিবেশক অংশ নেন। নাবিল এগ্রি বিজনেসের সিইও মাহবুব হাসান, পালস বিজনেসের সিইও সাজ্জাদ হোসেন, হেড অব ফিড বিজনেস ছানোয়ার হোসেন, হেড অব মার্কেটিং আখতারুজ্জামান, হেড অব ফ্লাওয়ার বিজনেস জিল্লুর রহমান, হেড অব কর্পোরেট রোকনুজ্জামান এবং হেড অব রাইস বিজনেস শহিদুল ইসলামসহ নাবিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পার্টনার্স মিটে ডিলার ও পরিবেশকদের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন গ্রুপের কর্মকর্তারা। এ সময় ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা, বাজার সম্প্রসারণ এবং ডিলার ও পরিবেশকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এ সময় ডিলার ও পরিবেশকদের বিভিন্ন মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনা হয়। পাশাপাশি নাবিল গ্রুপের পণ্য ও সেবার মান আরও উন্নত করে গ্রাহকদের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানের শেষপর্বে ডিলার ও কর্মকর্তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে নাবিল গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।নাবিল গ্রুপের এগ্রি বিজনেসের সিইও মাহবুব হাসান বলেন, ডিলার ও পরিবেশকরা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নাবিল গ্রুপের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।