উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলাপন প্রতিবেদক,নীলফামারীঃ ||
জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার আয়োজনে সরকারী কলেজ শাখা কমিটি গঠনের লক্ষে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।নীলফামারী সরকারী কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজঁ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার আহবায়ক ইমরান আলী শাহ্, মুখ্য সংগঠক গোলাম আজম, সংগঠক সিফাত হোসেন, সদর উপজেলার আহবায়ক মোজাহিদ আলী শাহ্, সিনিয়র সদস্য সচিব আতিক আব্দুল্লাহ্সহ আরো অনেকে।