উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ ||
নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।সোমবার(১৪ সেপ্টেম্বর)সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।পোনা মাছ অবমুক্তকরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সংরক্ষিত মহিলা আসন-৩০৭ এর সংসদ সদস্য বিলকিস ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক কামরুন্নাহার , উপজেলা মৎস্য অফিসার (অ:দা:) আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্সহ অনেকে।দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মৎস্য বিভাগ জানায়।