উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁ প্রতিনিধিঃ ||
নওগাঁর আত্রাইয়ে বাড়ির পাশে কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় ডোবার পানিতে ডুবে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পাঁচপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শামসুদ্দীন আহমেদ রকি ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির সংলগ্ন নিজস্ব কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন রকি। কাজের একপর্যায়ে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পাশের ডোবার পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।