উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
নীলফামারীর সৈয়দপুরের প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক স্মরণসভা আয়োজন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির আহ্বায়ক লায়ন সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম।সভায় প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের কর্মময় জীবন, সমাজ ও মানুষের প্রতি তাঁর অবদান এবং তাঁকে স্মরণ করে নাগরিক স্মরণসভা আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আগামী ২৫ সেপ্টেম্বর স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট শাহজাহান আলী, সাংবাদিক এম আর আলম, তোফাজ্জল হোসেন লুতু, অ্যাডভোকেট হিল্লোল রায়, মো. রঞ্জু রায়, আশিক জনি, জাবিস্কসহ নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা।সভায় জানানো হয়, আগামী ২৫ সেপ্টেম্বর সৈয়দপুরের মুর্তুজা ইনস্টিটিউট প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অ্যাডভোকেট শাহজাহান আলীর।প্রস্তুতি সভায় স্মরণসভাটি সফলভাবে সম্পন্ন করতে নাগরিক কমিটির সদস্যদের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।