উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ, রংপুর ||
রংপুরে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।তিনি জানান, বুধবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পীরজাবাদ দরগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে ৬ হাজার ৩৯০টি ইয়াবা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এসময় সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ইয়াবা ট্যাবলেটগুলো কারা এখানে রেখে গেছে, সেই রহস্য উদ্ঘাটনে র্যাব সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। পরবর্তীতে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হলে তা জানানো হবে। এছাড়াও রংপুর র্যাব-১৩ মাদকমুক্ত সমাজ গড়তে ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।