উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলাপন প্রতিবেদক,নীলফামারীঃ, নীলফামারী ||
‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এ প্রতিপাদ্যে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা দলের নীলফামারী জেলা শাখার সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সহ-সভাপতি স্বপ্না আলমগীর, সাংগঠনিক সম্পাদক সীমা পারভীন, সহ-দপ্তর সম্পাদক রোকসানা আক্তার, জলঢাকা উপজেলা মহিলাদলের সভাপতি নাসরিন আক্তার ববী ও সাধারণ সম্পাদক হেমা আহম্মেদ, ইটাখোলা ইউনিয়নের সভাপতি হুমায়রা আক্তার ও সাধারণ সম্পাদক উম্মেহানীসহ আরো অনেকে।আলোচনা সভায় মহিলা দলের নেত্রীগণ বলেন, দেশের মানুষের কল্যাণে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজপথের রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সাহস, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন দলের নেতৃবৃন্দ। পরে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। এতে জেলা ও বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।