উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:, কিশোরগঞ্জ ||
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-আনুষ্ঠানিক কর্মকর্তা (অ:দা:) ফিরোজুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, নিরক্ষরতা দূরীকরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমৃদ্ধি অর্জনে সকলকে কম্পিউটার চালানোর সক্ষমতাই হলো পরিপূর্ণ স্বাক্ষরতা।