উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে সাতটি ছাগল বিতরণ করা হয়েছে। হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কাশিরাম বেলপুকুর শাখা ওই ছাগল বিতরণ করে। সম্প্রতি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউপির সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোঃ সোহেল রানা। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সমাজসেবী রবিউল আউয়াল, মো. আরমান হক সেতু চৌধুরী, মো. বুলবুল চৌধুরী, আনিসুল হক চৌধুরী, শফিকুল ইসলাম, বকুল ইসলাম, এরশাদ আলী, শরিফুল ইসলাম, মো. মানিক ইসলাম ও হামিদুল ইসলাম ।অনুষ্ঠানটি সঞ্চালন করেন স্থানীয় শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, পৌর সভাপতি ইমরান হক, পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাইয়ান প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসছে। ছাগল বিতরণের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে সাধুবাদ জানান। পরে হতদরিদ্র পরিবারের হাতে ছাগল তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।