উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম প্রতিনিধি:, কুড়িগ্রাম ||
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর ডুংডুংগীরহাট মাঝিপাড়া এলাকার অমল চন্দ্রের মেয়ে বিথী রানী ভুতি (৬ বছর) সোমবার (৭ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় নিখোঁজ হয়।মেয়ের বাবা-মাসহ আত্মীয়রা খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বিচলিত হয়ে পড়ে। পরে মেয়ের সন্ধান পেতে এলাকায় মাইকিং করা হয়। পরে রাত ৮ টার দিকে এক পর্যায়ে পরতিবেশীর বাড়ির পাশের টিউবওয়েল ঢালের গর্তে শিশুটির মরদেহ ভেসে উঠে। স্হানীয়রা পরে গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার করে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অমল চন্দ্র কান্না জড়িত কন্ঠে বলেন, "আমার সব শেষ হয়ে গলো। আমার লক্ষী মেয়েটার কি হয়ে গেলো। দুপুর থেকে খুজে পাওয়া যাচ্ছিলো না। এখানেই যদি পড়ে যায় তো এতো সময় কেউ দেখলো না। কেন এমন হলো ভাবতে পারছি না। হে ভগবান তুমি বিচার করো। আমি তো কারো ক্ষতি করিনি? নিশ পাপ শিশুকে জীবন দিতে হলো।" এবিষয়ে কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেই যাচ্ছি তদন্ত করে ঘটনার সাথে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা নিয়ে নানা গুঞ্জন থাকলেও তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।