উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
নীলফামারীর কিশোরগঞ্জে মাদকাসক্ত মো. আলিফ নুর রহমান (২৩) নামে এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আলিফ নুর রহমান বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এতে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিফনুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে আজকে দুপুরের দিকে মাদক সেবন করে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনা দেখে তার বাবা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, এক যুবক মাদক সেবন করে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। তার বাবা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।