উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ, রংপুর ||
রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও অসহায় দুস্থ তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পরিষদ। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিস্তার নদীভাঙ্গনের শিকার ভিটেমাটি হারা মানুষের পাশে সরকার আছে। এ লক্ষ্যে এই এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। কিন্তু সরকারের ভাল কাজকে থামিয়ে দিতে অনেকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা মুখে বলে এক কথা, আর অন্তরে রাখে আরেক কথা। এসব দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।এ সময় পর্যায়ক্রমে প্রতিটি উপজেলার অসহায়, দুস্থ ও অসুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।