উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
নীলফামারীর সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৪৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০, মানবিক বিভাগে ৩.৫০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩.০০ থাকলে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তিন বিভাগেই ১৫০টি করে আসন রয়েছে।ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। আবেদন করতে হবে একাদশ শ্রেণির কেন্দ্রীয় ভর্তি ওয়েবসাইটে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর ১৮ সেপ্টেম্বরের মধ্যে ৩৪০ টাকা ফি অনলাইনে পরিশোধ করে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময় সেশন চার্জ ১ হাজার ৫০০ টাকা এবং মাসিক বেতন বিজ্ঞান বিভাগে ১ হাজার ৪০০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হোস্টেল সুবিধা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, মেধাবী ও অতিদরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ফি মওকুফ, আধুনিক ল্যাবরেটরি এবং শিক্ষা সফরের ব্যবস্থা।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিটে।সৈয়দপুরের কয়ানিজপাড়ায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজটি লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার কর্তৃক পরিচালিত। প্রতিষ্ঠানের কলেজ কোড ৬৫৫৬ এবং EIIN নম্বর ১২৫২৫১।