উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
নীলফামারীর সৈয়দপুরে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে স্থানীয় মিনি স্টেডিয়ামে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার মো. সাইফুল ইসলাম প্রামাণিক। বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরীন ও সাধারণ সম্পাদক আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ। এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ নিচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মধ্যদিয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে।